মেট্রোতে রং মেখে দুই তরুণীর কাণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 24 March, 2024 । 11:52 am

জাগো সংবাদ ডেস্ক : দোল পূর্ণিমার আগেই চলন্ত মেট্রো ট্রেনের বগির মেঝেতে বসে দুই তরুণীর দোল খেলার পাশাপাশি রঙ মাখামাখির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। তাদের এ কর্মকাণ্ড নিয়ে তদন্তও শুরু করেছে ভারতের মেট্রো কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে সোমবার (২৫ মার্চ) দোল পূর্ণিমার উদযাপিত হবে। এর আগেই চলন্ত মেট্রো ট্রেনের বগির মেঝেতে বসে দুই তরুণীর দোল খেলার পাশাপাশি রঙ মাখামাখির ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে সয়লাব হয়ে পড়েছে।

এতে দেখা গেছে, তারা একে অপরের গালে গাল ঘষে দিচ্ছেন। মুখে মুখ ঘষে দিচ্ছেন। একে অপরের উপরে শুয়ে পড়ছেন। ভিডিও দেখে নেটিজেনরা দাবি করেছেন যে নয়াদিল্লির মেট্রো-ট্রেনের দৃশ্য সেটি। তবে, দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) ওই ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি জানায়, প্রাথমিকভাবে মেট্রোর ভেতরে এই ভিডিও ধারণ করা হয়েছে কিনা, সেটা নিয়েও সন্দেহ আছে। কারণ ওই ভিডিও তৈরির জন্য ডিপফেক প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। তবে মেট্রোর সন্দেহ ঠিক কিনা, তা অধিকতর তদন্তের পরই স্পষ্টভাবে বোঝা যাবে।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন