আজ লালন স্মরণোৎসব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 24 March, 2024 । 12:11 pm

জাগো সংবাদ ডেস্ক : রমজানের পবিত্রতা রক্ষায় এবার লালন স্মরণোৎসব শুধুমাত্র একদিনের আলোচনা সভা ও লালন ফকিরের রীতি পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। প্রতিবছর উৎসব তিন দিনব্যাপী চললেও এবার হবে এই এক দিন। বাউল মেলা ও সঙ্গীতানুষ্ঠান বাদ দেওয়া হয়েছে।

রোববার (২৪ মার্চ) বিকেল ৩টায় ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ীর অডিটোরিয়ামে লালন ফকিরের জীবন ও কর্ম নিয়ে এ আলোচনা সভা হবে।

প্রায় দু’শ বছর আগে বাউল সম্রাট ফকির লালন সাঁই তার জীবদ্দশায় প্রতি বছর চৈত্রের দৌলপূর্নিমা তীথিতে বাউলদের নিয়ে সাধু সঙ্গ করতেন। খাটি করে গড়ে তুলতে নানা আনুষ্ঠানিকতায় শিষ্যদের জ্ঞান দিয়ে মহাগুরু লালন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার দেহত্যাগের পরও এ উৎসব চলে আসছে।

অন্যদিকে লালন অনুসারী ভক্তরা তাদের সাইঁজীর রীতি অনুযায়ী অডিটোরিয়ামের নিচে সাধু সঙ্গ করবেন। ইতিমধ্যেই নিজেদেরকে খাটি করতে কিছু লালন অনুসারী, ভক্তরা আখড়াবাড়িতে অবস্থান নিয়েছেন। তারা বলছেন, লালন ফকির মানুষের পক্ষে, শান্তির পক্ষে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন