জাগো সংবাদ ডেস্ক : ময়মনসিংহ নগরীতে প্রতিদিন পাঁচ শতাধিক নিম্ন আয়ের মানুষের জন্য ইফতার আয়োজন করেছেন সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। রমজানের প্রথম দিন থেকে একমাস চলবে এই ইফতার আয়োজন কার্যক্রম। আর চেয়ার টেবিলে বসে ইফতার করতে পেরেও খুশি এসব দরিদ্র মানুষগুলো।
সরেজমিনে দেখা গেছে রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় নগরীর মিন্টু কলেজ মাঠে ইফতার করেছেন প্রায় সাত শতাধিক শ্রমজীবী অতিথি। এই অতিথিদের সবাই অসহায় ও হতদরিদ্র শ্রমজীবী।
আয়োজকেরা জানান, প্রতিদিন পঞ্চাশ কেজি চালের সঙ্গে একশত কেজি মুরগি দিয়ে পাঁচ শতাধিক অতিথির জন্য খিচুড়ি রান্না করা হয়। সেই খিচুরি, শরবত ও খেজুর দেওয়া হয় ইফতারে।
দেখা যায়, বিকেল ৬টা বাজতেই নগরীর রিক্সা ও অটো চালকরা দলে দলে এসো জড়ো হয় মিন্টু কলেজ গেটে। এরপর তারা কলেজ মাঠের ফাঁকা স্থানে রিক্সা ও অটো সারিবদ্ধ ভাবে রেখে চেয়ারে বসছেন ইফতার করতে। এতে অংশ নিচ্ছেন অসহায় ও হতদরিদ্র মানুষরাও।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 25 March, 2024 । 4:27 pm