সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 26 March, 2024 । 4:12 pm

জাগো সংবাদ ডেস্ক : বাংলাদেশের ৫৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড ও ভারতীয় সীমান্তরক্ষীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টায় হিলি সীমান্তের শূন্যরেখায় বাংলাহিলি আইসিপি ক্যাস্প কমান্ডার ফজলু রহমান ভারত হিলির ৬১ ব্যাটালিয়নের শ্রী যশবীর শিং এর হাতে মিষ্টির চারটি প্যাকেট উপহার দেন।

বাংলাহিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার ফজলু রহমান বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক বন্ধুর মতো। আমরা সীমান্তে বিএসএফ-বিজিবি এক সঙ্গে দায়িত্ব পালন করে থাকি। আমাদের সম্পর্ক ভালো রাখার জন্য বিভিন্ন দিবসে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন