সিরাজগঞ্জে ব্রিজের গার্ডার ধস, নিহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 2 April, 2024 । 3:42 pm

জাগো সংবাদ ডেস্ক : সিরাজগঞ্জ ইকোনমিক জোনে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২ জন।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার সয়দাবাদে নির্মাণাধীন ইকোনমিক জোনে এ ঘটনাটি ঘটে।

গার্ডারের নিচে চাপা পড়ে নিহত শ্রমিক জুবায়ের হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদ আলীর ছেলে।

আহতরা হলেন সদর উপজেলার রাজাপুর গ্রামের জহুরুল ইসলাম ও নওগার মান্দা উপজেলার সবুজ।

ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জ স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বেসরকারি উদ্যোগে নির্মাণাধীন সিরাজগঞ্জ ইকোনমিক জোনের একটি ব্রিজের তিনটি গার্ডার ধসে পড়ে। এ সময় গার্ডারের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও অন্তত দুজন।

 

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন