ভোটে ছোট-বড় সব ঘটনা সমান দৃষ্টিতে দেখব : আহসান হাবিব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Wednesday, 3 April, 2024 । 5:32 pm

জাগো সংবাদ ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ভোটে ছোট-বড় সব ঘটনা সমান দৃষ্টিতে দেখব। যাতে করে বড় ঘটনা সৃষ্টির শুরুতেই শেষ হয়ে যায়। বড় ঘটনার সৃষ্টি হবে না।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে খুলনা শিল্পকলা একাডেমিতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে খুলনাসহ পাঁচ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আহসান হাবিব বলেন, আমাদের একটাই উদ্দেশ্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উৎসবমুখর পরিবেশে কোনো প্রকার সহিংসতা ছাড়া একটা নির্বাচন সকলের কাছে উপহার দেওয়া। তবে এই নির্বাচনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রার্থীর সংখ্যা অনেক বেশি হতে পারে, একই মতাদর্শের প্রার্থী একাধিক হতে পারে। সুতরাং তাদের মধ্যে কিছুটা রাগ-বিরাগ সহিংসতা সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, এবারই প্রথম সব প্রার্থীর জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এতে কেউ কাউকে প্রার্থী হতে বাধা দিতে পারবে না এবং জোরপূর্বক প্রার্থিতা প্রত্যাহার করানোর সম্ভাবনাও কমে যাবে। অনলাইন ব্যতীত কোনোভাবেই মনোনয়নপত্র দাখিল করা যাবে না।

 

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন