জাগো সংবাদ ডেস্ক : সুন্দরবনের দস্যুতা পেশা থেকে ফিরে আত্মসমর্পণকারী ২৭টি বাহিনীর ২৮৪ জন সাবেক দস্যুকে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে র্যাব-৮। উপহার সামগ্রী পাওয়া দস্যুদের মধ্যে বাগেরহাটের সাইনবোর্ড এলাকার ৩২ জন, ভাগার ৮৬ জন, মোংলার ৫৮ জন।
জাগো সংবাদ ডেস্ক : এছাড়া খুলনার জিরো পয়েন্টের ২৬ জন, চুকনগরের ১জন, তালা বাজারের ৩ জন, শিববাড়ী ৪জন, কয়রা ১৩ জন, মুন্সিগঞ্জ ৫৪ জন, সদরকোর্ট এলাকার ৭জন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) মোংলার স্থায়ী বন্দর শিল্প এলাকার পিকনিক কর্নার সংলগ্ন এলাকায় সাবেক এসব দস্যুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। নগদ অর্থসহ এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিশমিশ, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। র্যাব-৮ এর অধিনায়ক লে: কর্নেল কাজী যুবায়ের আলম শোভন ঈদের এই উপহার তুলে দেন।
র্যাব-৮ এর অধিনায়ক লে: কর্নেল কাজী যুবায়ের আলম শোভন বলেন, আত্মসমর্পণকারী বনদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।
এসময় র্যাব ফোর্সেস এর সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এদিকে ঈদ শুভেচ্ছা পেয়ে র্যাবের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন আলোর পথে আসা আত্মসমর্পণকারী অভিযাত্রীরা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 4 April, 2024 । 5:30 pm