৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৮৮ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 4 April, 2024 । 7:00 pm

জাগো সংবাদ ডেস্ক : চুয়াডাঙ্গায় ঈদ বাজারে অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে শহরের নিউমার্কেট, প্রিন্স প্লাজা ও কবরী রোড এলাকায় ওই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, ঈদকে সামনে রেখে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠান, কাপড়ের দোকান, মিষ্টির প্রতিষ্ঠানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় নিউ মার্কেটে নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন কাপড় বিক্রয় ও পণ্যের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে মেসার্স হৃদয় ফ্যাশানের মালিক আকতার হোসেনকে ৫০ হাজার টাকা, নির্ধারিত লাভের চেয়ে অতিরিক্ত লাভে বিভিন্ন জামা-কাপড় বিক্রয়ের অপরাধে মেসার্স আজিজ বস্ত্রালয়ের মালিক আজিজ মাকসুদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন