শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 6 April, 2024 । 10:53 am

জাগো সংবাদ ডেস্ক : বগুড়ার কাহালুতে মসজিদ থেকে তারাবির নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে রেদোয়ান ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জো গ্রামে এ ঘটনা ঘটে।

রেদোয়ান ওই গ্রামের সাদ মিয়ার ছেলে। তিনি এ বছর দূর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

কাহালু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, নিজ গ্রামের পাতাঞ্জো জামে মসজিদে তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন রেদোয়ান। এ সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার পর ধানখেতে মরদেহ ফেলে রেখে যায়। পরে রাত ১০টার দিকে তারাবির নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রেদোয়ানের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন