৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছে ছাত্রলীগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 8 April, 2024 । 4:32 pm

জাগো সংবাদ ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যবিত্ত ও হতদরিদ্র মানুষের জন্য ৫৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছে ছাত্রলীগ। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সার্বিক সহযোগিতায় ঈদের আগের দুদিন পর্যন্ত এ মাংস বিক্রি কার্যক্রম চলবে বলে জানিয়েছে ছাত্র সংগঠনটি।

সোমবার (৮ এপ্রিল) সকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভনের নিজস্ব উদ্যোগে ভর্তুকিমূল্যে এ মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়।

বাজারে গরুর মাংসের চড়া দাম থাকায় সাধারণ ক্রেতারা সকাল থেকেই শহরের বঙ্গবন্ধু স্কয়ারে স্বল্পমূল্যে মাংস কিনতে ভিড় করেন। এ সময় ৪শ ৩০ জন ক্রেতার মাঝে ৫৫০ টাকায় ১ কেজি গরুর মাংস এবং ১শ টাকায় ১ কেজি পোলাও চাল বিক্রি করা হয়।

ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আগে দুদিন প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই মাংস বিক্রয় কার্যক্রম চলবে।

প্রসঙ্গত, মধ্যবিত্ত ও হতদরিদ্র মানুষের জন্য রমজানের প্রথম দিন থেকে ভর্তুকিমূল্যে ছোলা, তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি করে জেলা ছাত্রলীগ।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন