বাসচাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 8 April, 2024 । 5:50 pm

জাগো সংবাদ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় রায়হান মিয়া গাটু (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার (৮ এপ্রিল) গোবিন্দগঞ্জের মহাসড়কের হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান মিয়া গাটু গোবিন্দগঞ্জ উপজেলার কুড়িপাইকা গ্রামের আবদুল কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে হাইওয়ে থানার অদূরে কালিতলা নামক স্থানে একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে গিয়ে চালক রায়হান মিয়া গাটু ঘটনাস্থলে নিহত হন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, খবর পেয়ে রেকার দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ ঘটনায় বাসচালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।অটোরিকশাচালক রায়হান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন