২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 20 April, 2024 । 12:08 pm

জাগো সংবাদ ডেস্ক : গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য দেশের বিভিন্ন স্থানে দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট দুই ঘণ্টা নয়াপুর, কুতুবপুর, আড়াইহাজার রোড, মদনপুর হতে লাঙ্গলবন্দ ব্রিজ পর্যন্ত এলাকা, বন্দর, কাঁচপুর ও যাত্রামুড়া এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন