ইন্টার মায়ামির জয় মেসির জোড়া গোলে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 21 April, 2024 । 12:19 pm

জাগো সংবাদ ডেস্ক : লিওনেল মেসির জোড়া গোলে নাশভিলের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে ইন্টার মায়ামি। বিশ্বকাপজয়ী তারকা মেসির জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে দলটি।

রোববার (২১ এপ্রিল) ভোরে এমএলএসের ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি ও নাশভিল। মায়ামির ৩-১ গোলে জয়ের এই ম্যাচে মেসি ছাড়া দলের পক্ষে অন্য গোলটি করেন সার্জিও বুসকেটস।

ম্যাচের দ্বিতীয় মিনিটে আতœঘাতী গোলে দলকে পিছিয়ে দেন ফ্রাঙ্কো নেগরি। ১-০ গোলে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। যার ফল পেতেও খুব বেশি সময় লাগেনি। ম্যাচের ১১তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে যান মেসি। ডি বক্সের মধ্যে ঢুকে প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ানোর চেষ্টা করেন আর্জেন্টাইন তারকা। প্রথম প্রচেষ্টায় গোলরক্ষকের হাতে লেগে প্রতিহত হলেও দ্বিতীয় চেষ্টায় আর ভুল করেননি মেসি। সরাসরি জালে বল জড়িয়ে দলকে এগিয়ে নেন।

সমতায় ফেরার পরও থেমে থাকেনি মায়ামি। আক্রমণের ধার বাড়িয়ে আদায় করে নেয় দ্বিতীয় গোল। ম্যাচের ৩৯তম মিনিটে মেসির করা কর্ণার কিক থেকে দারুণ হেডে দলকে এগিয়ে নেন স্প্যানিশ তারকা সার্জিও বুসকেটস। এই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্লাবটি।

প্রথমার্ধের ধারাবাহিকতা অবশ্য দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারেনি ক্লাবটি। আরও বেশ কিছু আক্রমণে করলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। শেষমেশ ম্যাচের ৮১তম মিনিটে পেনাল্টির সুবাদে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল পূরণ করেন বিশ্বকাপজয়ী এই তারকা।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন