জাগো সংবাদ ডেস্ক : বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত চুয়াডাঙ্গা জেলায় নায়েক ও কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স’-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় ১৫ তম ব্যাচে ৪২ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে সপ্তাহ ব্যাপি পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পুলিশ সুপার চুয়াডাঙ্গা আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম’র সার্বিক নির্দেশনায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়ার পরিচালনায় বাংলাদেশ পুলিশের সকল পদমর্যাদার সদস্যরা এ প্রশিক্ষন কোর্সে অংশ নিচ্ছেন।
আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান উদ্বোধনী ক্লাসে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে পোষাকের মর্যাদা, সৌজন্যতা ও মার্জিত আচরণ, সহকর্মী ও সেবা প্রত্যাশীদের সাথে পেশাগত আচরণ ও করণীয়-বর্জনীয় সম্পর্কে আলোকপাত করেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 23 April, 2024 । 7:20 pm