চিকিৎসকের ধারণা হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 25 April, 2024 । 11:19 am

জাগো সংবাদ ডেস্ক : রাজধানীর ডেমরার আমিন বাগে মেহেদী হাসান (২৩) নামে এক যুবক মারা গেছেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

মেহেদী হাসান ডেমরার ইষ্টার্ন হাউজিং বাঁশের পোল আমিন বাগের জুয়ের মণ্ডলের একমাত্র ছেলে।

গতকাল বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের ধারণা, হিট স্ট্রোকে মারা গেছেন মেহেদী হাসান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেরেছন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়ছে।

নিহতের খালা ইসরাত জাহান জানান, শুক্রবার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল মেহেদীর। কিন্তু এরই মধ্যে (বুধবার) দুপুরের দিকে নিজ বাড়িতে হঠাৎ সে গরমে অস্থির হয়ে পড়ে। বেশ কয়েকবার বমিও করে সে।

পরে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া গেলে দায়িত্বরত চিকিৎসক জানান মেহেদী আর বেঁচে নেই।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন