ইপিজেডে ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 6 May, 2024 । 5:50 pm
জাগো সংবাদ ডেস্ক : চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় ২০০টি ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- রাশেদুল ইসলাম (২১) ও শুভ মৃধা (১৯)।

 

রবিবার (৫ মে) সিই‌পিজেড এলাকা‌ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সিইপিজেডস্থ বে-শপিং সেন্টার মার্কেটের খোলা মাঠে থেকে ২০০টি ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ইপিজেড থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়।

জাগো সংবাদ/মারুফ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন