ঋণ না পেয়ে ব্যাংক কর্মকর্তার বাড়িতে হামলা, আহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 16 September, 2023 । 4:18 pm

টাঙ্গাইল উপজেলার আখুর ঠাকুর পাড়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার মাহফুজা বেগমের বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। (১২ সেপ্টেম্বর) স্থানীয় আওয়ামী লীগ নেতা হুমায়ুন রশিদ আকন্দ, সাইফুল ইসলামের নেতৃত্বে এক দল সন্ত্রাসীরা হামলা চালায় বলে যানা যায়। ছয় থেকে সাত সদস্যের একটি সংঘবদ্ধ দল ওই এলাকায় পল্লী সঞ্চয় ব্যাংকের টাঙ্গাইল উপজেলার শাখার ফিল্ড অফিসারের বাড়িতে হামলা চালায়।

হামলার সময় বাড়িতে থাকা তার স্বামী ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দিন ভুইয়্যাকে বেধর লাঠিপিটা করে আহত করে এবং আসবাবপত্র ভাংচুর করে। লাঠিপিটায় অজ্ঞান হয়ে গেলে স্থানীয় লোকজন তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর ব্যাংক কর্মকর্তার স্বামী গিয়াস উদ্দিন ভুইয়্যা বাদী হয়ে সাইফুল ইসলাম , হুমায়ুন রশিদ আকন্দ, সোহানুর রহমান সোহান, ইলিয়াস হাসানসহ আরও অজ্ঞাতপরিচয় আরও পাঁচ জনেকে আসামি করে টাঙ্গাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি সূত্রে জানা যায়, পৌর চেয়ারম্যান সাইফুল ইসলাম ৫০ জন লোকের নামে ২০,০০০ টাকা করে ঋণ চেয়েছিলেন বলে দাবি করেছেন এই ব্যাংক কর্মকর্তা স্বামী।

পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার মাহফুজা বেগম সাংবাদিকে বলেন, টাঙ্গাইল উপজেলা শাখায় যোগদানের পর থেকে স্থানীয় পৌর চেয়ারম্যান সাইফুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন রশিদ আকন্দনের লোকজন ঋণ নেয়ার জন্য আমার অফিসে আসতো। আমি তাদের কাগজ পত্র সঠিক না থাকায় তাদের বারবার ফিরিয়ে দিই। তারা আমাতে হুমকি-দামকি দেয় এবং হুমায়ুন রশিদ আকন্দ ও সাইফুল ইসলামের লোক বলে পরিচয় দেয়। সাইফুল ইসলাম আমাকে ফোন দিয়ে তার লোকজনের ঋণ ব্যবস্থা করতে বলেন। ঋণ ব্যবস্থা না করলে আমার সমস্যা হবে বলে হুমকি দেন।

এ বিষয় অভিযুক্ত পৌর চেয়ারম্যান সাইফুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন রশিদ আকন্দকে সাংবাদিক একাদিকবার তাদের মোবাইল নম্বরে কল দিলে তারা কল রিসিভ করেন নি। তাই তাদের বক্তব্য পা্ওয়া সম্ভব হয়নি।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ব্যাংক কর্মকতার বাড়িতে হামলায় জিডি হয়েছে । অভিযুক্ত যুবকেরা এলাকা ছেড়ে পালিয়েছেন। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন