ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ-ত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 14 May, 2024 । 4:53 pm

জাগো সংবাদ ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে চাঁচড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ বলেন, দুপুরের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, খুলনা থেকে ছেড়ে আসা রকেট মেইলে অজ্ঞাত ব্যক্তি কাটা পড়েছেন। তবে তিনি আত্মহত্যা করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে সাদা টি-শার্ট ছিল।

 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন