কোনো ধরনের মবকে প্রশ্রয় দেওয়া হবে না : ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 24 June, 2025 । 2:42 pm

জাগো সংবাদ নিউজ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কোনো ধরনের মবকেই প্রশ্রয় দেওয়া হবে না। মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে।

আজ মঙ্গলবার (২৪ জুন) ডিএমপির সদর দপ্তরের ষষ্ঠতলার সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এ সময় ‘মব’ নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফলতি পাওয়া গেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, রাতে বাড়িতে আসামি আছে সেই বাড়িতে হানা দেওয়া, দরজা ভাঙা বা কিছু করা এ ধরনের ঘটনা অ্যালাও করছি না। এ কারণে সম্প্রতি এ ধরনের ঘটনা কমে গেছে। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা পুলিশকে খবর দেবেন, আমরা সেখানে যাব এবং আমরা তাদেরকে ধরব। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার রাখে না।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের বলেন, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনে ছিনতাই-চাঁদাবাজি-ডাকাতির মামলা দেওয়া হবে।

জাগো সংবাদ নিউজ /এম

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন