দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Friday, 28 November, 2025 । 11:58 am

দেশের বাজারে সোনার দাম সবশেষ সমন্বয় করা হয়েছে গত সোমবার (২৪ নভেম্বর)। এরপর চারদিনে বিশ্ববাজারে সোনার দামে উত্থান-পতন ঘটলেও দেশের বাজারের জন্য দাম অপরিবর্তিতই রেখেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

ফলে, আজ শুক্রবার (২৭ নভেম্বর) দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে গত মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে কার্যকর দামেই।

সবশেষ নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে বর্তমানে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ২১ ক্যারেটে প্রতি ভরি সোনা ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ৮০ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে বাড়ানো হয়েছে ৫৪ বার এবং কমানো হয়েছে ২৬ বার। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল; যেখানে ৩৫ বার বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন