পার্বত্য জেলা বান্দরবানে আলীকদম উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুইল্লামিয়া পাড়া এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সমন্বিত যৌথ অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রুহুল আমিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাত ২টা ১০মিনিটে দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আলীকদম থানা পুলিশ ও সেনা সদস্যদের একটি যৌথ দল। অভিযানের সময় রুহুল আমিনের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবার বড় চালানটি উদ্ধার করা হয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, এধরনের অভিযানে মাদক ব্যবসায়ীরা ধরা পড়লেও খুব দ্রুত জামিনে বের হয়ে যাওয়ায় পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে। ফলে মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। আইন ব্যবস্থার ফাঁকফোকর বন্ধ করা না গেলে মাদক নির্মূল কার্যকর হবে না বলে মনে করছেন সচেতন নাগরিকরা। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান আলীকদম সেনা জোন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 30 November, 2025 । 11:50 am