মায়েদের দোয়া আমার সবচেয়ে বড় শক্তি : হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 8 December, 2025 । 10:40 am

কুমিল্লা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলহাস, গাংচর, চাটলী, রাজামেহার, হাজীপাড়া ও মোল্লাবাড়িসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি সাধারণ মানুষের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পথসভায় তিনি বলেন, “আমার নির্বাচন তারাই করবে, যারা রাস্তায় আলো জ্বালায় কিন্তু নিজের ঘরের কুপিতে তেল থাকে না; যারা মানুষের ভাত জোগায় কিন্তু নিজের হাঁড়িতে ভাত রান্নার চাল থাকে না। জয়-পরাজয় যাই হোক, দেবিদ্বারের মানুষের সঙ্গে থাকব।”

তিনি আরও বলেন, অতীতে ভোট চাইতে গেলে প্রার্থীদের টাকা দিতে হতো, অথচ এখন ভোট চাইতে গেলে এলাকার মায়েরা তাকে খাবার দেন এবং স্নেহভরে পকেটে টাকা পর্যন্ত গুঁজে দেন। এটিকে তিনি “জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি” হিসেবে উল্লেখ করেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “এবার আপনাদের সন্তানদের উপর আস্থা রাখুন। একবারের জন্য শাপলা কলিতে ভোট দিন; আপনাদের সম্মান রক্ষা করব ইনশাল্লাহ।”

“দেবিদ্বারে গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না”গণসংযোগে তিনি দাবি করেন, দেবিদ্বারে পরিবর্তনের একটি গণজোয়ার তৈরি হয়েছে, যা কোনো শক্তিই থামাতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে সংসদে যাওয়ার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।

শ্রমজীবী মানুষের সন্তান হিসেবে নির্বাচন শ্রমজীবী মানুষের প্রতি সামাজিক অবহেলার কথা উল্লেখ করে তিনি বলেন,যুগ যুগ ধরে এ দেশের নেতৃত্ব এসেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে। কিন্তু শ্রমজীবী মানুষদের কেউ কেউ মানুষ বলতেও চায় না—‘কামলা’ বলে অপমান করে। সেই অবহেলিত মানুষের সন্তান হিসেবেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি।”

নারী ভোটারদের সমর্থনে আশাবাদ নারী ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন,দেবিদ্বারের মায়েরা আমার জন্য তাহাজ্জুদে দোয়া করবে, রোজা রেখে ভোট দেবে। ভিন্ন প্রার্থীর সমর্থক স্বামীর সঙ্গে লড়াই করেও অনেক মা আমাকে ভোট দেবে।”

তিনি আরও দাবি করেন, কিছু রাজনীতিবিদ প্রকাশ্যে না বললেও গোপনে তাকে সমর্থন করছেন, এবং “সময় হলে তারা রাজপথে নেমে আসবেন” বলে মন্তব্য করেন।মায়েদের দোয়া আমার সবচেয়ে বড় শক্তি”মায়েদের দোয়া, প্রবাসীদের সমর্থন ও স্থানীয় জনগণের ভালোবাসাকে নিজের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন,আমি জয় বা হার কিছুই দেখি না। মায়েদের দোয়া নিয়ে এগিয়ে চলাই আমার বড় পাওয়া।”

ফুটবল ফাইনালে অতিথি হিসেবে উপস্থিতি গণসংযোগ শেষে তিনি ওয়াহেদপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এ সময় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ,সার্চ কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম শামিম,কাজী নাছির,উপজেলা জাতীয় ছাত্রশক্তির মেহেদী হাসান ও তানজিম হাসান মেহেদী বক্তব্য রাখেন।

 

জাগো সংবাদ /আরাফাত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন