ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পর পর ২টি আসনের এমপি প্রার্থী সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়
শনিবার (১৩ ডিসেম্বর) সংসদীয়-৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের রাণীনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ নভেম্বর চট্টগ্রাম -৮ আসনে বিএনপির প্রার্থী মোঃ এরশাদ উল্লাহ এবং ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী’কে গণসংযোগকালে সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ করার সহিংস ঘটনার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা নাগাদ বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপি’র পার্টি অফিস থেকে যাত্রা শুরু করে এবং উপজেলা সদরের বিভিন্ন মোড় প্রদক্ষিন শেষে বিএনপির মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের ধানের শীষের এমপি প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “গত ৫ নভেম্বর ও ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সন্ত্রাসীরা যে নিশংস ঘটনা ঘটিয়েছে তা সত্যিই দুঃখজনক। সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন তাদের খুঁজে বের করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এ সময় তিনি প্রশাসনকে আরো কঠোর ভূমিকা পালনের অনুরোধ জানান। সন্ত্রাসীদের উদ্দেশ্য করে তিনি বলেন গুলি করে কখনো নির্বাচন পেছানো যাবে না।”
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি অধ্যাপক একেএম জাকির হোসেন, সাবেক আহ্বায়ক রুকুনুজ্জামান খান রুকু, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফারুক জেমস, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সদস্য সচিব আতিকুল ইসলাম জেমস, যুগ্ম- আহ্বায়ক ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদুল হাসান বেলাল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশিক, যুগ্ম-আহ্বায়ক মিঠুন, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান নওশাদ, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক টনি সহ কৃষক দল, তাঁতী দল, জিয়া সাইবার ফোর্স ও আরও অন্যান্য সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
জাগো সংবাদ/এমএএ/আরএইচ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 14 December, 2025 । 12:03 pm