অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ / নওগাঁয় আরও ১৬জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 20 December, 2025 । 8:22 pm

নওগাঁয় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে জেলা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেইজ–২)’-এ আওয়ামী লীগ সংশ্লিষ্টসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত এই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন হয়।

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিসহ মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ১৬ জন রয়েছেন।

গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— নওগাঁ জেলা আওয়ামী লীগের নেতা ও আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিরোজ (৫৫)। তাঁর বাড়ি নওগাঁ সদর উপজেলার চকবেদব মাস্টারপাড়ায়।

এছাড়াও গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ আরমান খান পলিন (৩৪), মোঃ মেহেদী হাসান নিরব (২৮), মোঃ ছয়ফুল ইসলাম (৪২), মোঃ রেজাউল হক (৭২), মোঃ হাসান (৪৫), মোঃ আব্দুল কাদের (৬০), মোঃ রফিকুল ইসলাম (৪২), মোঃ মিজানুর রহমান (৪০), জোতিরঞ্জন অধিকারী (৪৬), মোঃ মোসলেম প্রধান (৪১), রাফি হাসান (২৫), মোঃ মমতাজ উদ্দিন (৫৫), মোঃ মতিবুল ইসলাম (৫৪), মোঃ আয়েত আলী (৫৬) ও মোঃ জাহাঙ্গীর আলম (৬৩)। তারা নওগাঁ সদরসহ বিভিন্ন উপজেলা যেমন রাণীনগর, মহাদেবপুর, পত্নীতলা, মান্দা, নিয়ামতপুর ও আত্রাই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সূত্র আরও জানায়, জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

জাগো সংবাদ/আরাফাত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন