নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাজাসহ ২জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Sunday, 21 December, 2025 । 11:54 am

নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে জেলার বদলগাছি উপজেলার ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশ থেকে গাজা সহ দুজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার কদমতলা বারোপুতা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (২৪) ও নওগাঁর বদলগাছী উপজেলার লক্ষিকুল এর বাসিন্দা মৃত আব্বাস মন্ডলের ছেলে জলিল মন্ডল (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা শনিবার রাত ১০ ঘটিকার সময় নওগাঁ জেলার বদলগাছি থানাধীন ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে অবস্থানরত দুইজন ব্যাক্তিকে তল্লাশি চালিয়ে যশোর থেকে আসা আব্দুল্লাহ এর লাগেজ থেকে ৮ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় আব্দুল্লাহর সহায়তা কারী জলিল মন্ডল কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আবুল্লাহ কে জিজ্ঞাসাবাদে সে জানায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালীর বাসিন্দা মৃত ছলেমান ফকির এর ছেলে ছগির (৪৬) এর পৃষ্ঠপোষকতায় নওগাঁয় গাঁজা বিক্রয়ের জন্য আসে। এ বিষয়ে ৩ জনকে আসামি করে বদলগাছি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা শাখাসহ সকল থানাকে মাদকবিরোধী অভিযান আগামী দিনে আরো জোরদার করা নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

জাগো সংবাদ/আরাফাত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন