আলীকদমে রফিক চৌধুরীর মার্কেটে আগুন; ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Monday, 22 December, 2025 । 1:49 pm

আলীকদম উপজেলায় গরু বাজার এলাকায় রফিক চৌধুরীর সেমিপাকা টিনসেড মার্কেটে অগ্নিকাণ্ড ও দোকানের মালামাল পুড়ে আনুমানিক সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার ঘটনা ঘটেছে। ২২ ডিসেম্বর সোমবার ১২ ঘটিকায় আলীকদম ১নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ আলীকদম গরু বাজার সংলগ্ন রফিক চৌধুরীর সেমিপাকা টিনসেড মার্কেটে হঠাৎ করে আগুনের ঘটনা সংঘটিত হলে আজ সাপ্তাহিক গরু বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মুহূর্তের মধ্যেই আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে আলীকদম ফায়ার সার্ভিসের একটি ইউনিট, আলীকদম সেনাজোন ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সেনাজোন প্রাথমিক অনুসন্ধান করে সৌর বিদ্যুৎ প্যানেলের ব্যাটারী হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ধারণা হয়েছে জানা যায়।

এতে কয়েকটি দোকানের মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয় এরমধ্যে স্থানীয় একটি চিউও মার্মা পিতা: নোং চাহ্লা এর দোকানে ২০০ বস্তা সিমেন্ট পুড়ে প্রায় এক লক্ষ টাকা আনোয়ার জিহাদ চৌধুরী (পিতা রফিক আহমদ চৌধুরী, সাং আনোয়ার হোসেন পাড়া) এর দোকানের একটি টিভি, সোফাসেট, আলমিরা পুড়ে প্রায় ১ লক্ষ টাকা,। রতন পাল (আনোয়ার হোসেন পাড়া) এর খালী দোকানের কিছু জিনিসপত্র। রুপন কান্তি জুয়েল (পিতাঃ মৃত ননী কান্তি, সাং আনোয়ার হোসেন পাড়া এর বাসার মালামাল ও স্বর্ণালংকার পুড়ে প্রায় পাঁচ লক্ষ টাকা। সর্বমোট সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মর্মে জানা যায়। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

 

 

জাগো সংবাদ/আরাফাত/জয়নাল

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন