সাজু ইসলাম, রানীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রানীনগর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. আব্দুল লতিফ-এর সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় থানা চত্বরে আয়োজিত এই সভায় উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় নবাগত ওসি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনী ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “পুলিশ এবং সাংবাদিক একে অপরের পরিপূরক। সমাজ থেকে মাদক, জুয়া ও সন্ত্রাস নির্মূলে আপনাদের তথ্যগত সহযোগিতা একান্ত প্রয়োজন।”
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আওরাঙ্গজেব হোসেন রাব্বী, সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, প্রেসক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী, রাজেকুল ইসলাম প্রমূখ।
উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে নবাগত ওসিকে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং পুলিশকে পেশাগত কাজে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে নবাগত ওসিকে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Tuesday, 23 December, 2025 । 7:50 pm