লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাকিব (যুবক) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাকিব নিজ বাড়ির মুরগির ফার্মে গরম পানি প্রস্তুত করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন।
রাকিবের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে রায়পুর সরকারি কলেজ ছাত্রদলসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
জাগো সংবাদ/আরাফাত/জাকির

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 25 December, 2025 । 8:56 pm