এনসিপির আলোচিত হাসনাত আব্দুল্লাহর নেতা ২০২৫- ২০২৬ অর্থ বছরে বার্ষিক আয় দেখিয়েছেন, ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তাঁর নামে কোনো কৃষি জমি নেই। বাবা–মা ও স্ত্রী–সন্তান তাঁর আয়ের ওপর নির্ভরশীল বলে উল্লেখ করেছেন। জেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে হাসনাত আব্দুল্লাহর জমাকৃত মনোনয়নপত্রের হলফনামায় এসব তথ্য উল্লেখ রয়েছে।
১ লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে তাঁর। তাঁর নামে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন রয়েছে। বাবা–মা ও স্ত্রী–সন্তানের নামে ব্যাংক বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে তাঁর নামে কোনো ঋণ নেই। বর্তমানে তিনি ব্যবসা করছেন বলে হলফনামার পেশা বিবরণীতে উল্লেখ করেছেন। তাঁর স্ত্রী বর্তমানে গৃহিণী।
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি কাজ করব। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছরে আমাদের মৌলিক মানবিক অধিকার বঞ্চিত হয়েছে, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে। অর্থনৈতিক টানাপড়েনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। সে জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি, একই সঙ্গে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, সেটি যেন সার্বজনীনতা পায়।’
জাগো সংবাদ/আরাফাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 3 January, 2026 । 7:51 am