ভাষা দিবসে রায়পুরে স্টেশন মডেল প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর সাফল্য

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Saturday, 21 February, 2026 । 3:43 pm

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছে রায়পুর স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী। তাদের এ সাফল্যে বিদ্যালয় পরিবারে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে নুসাইবা তাসনিম, দ্বিতীয় স্থান অর্জন করেছে রুদ্রনীল নন্দী এবং তৃতীয় স্থান লাভ করেছে সাজিদা সুলতানা। একই বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর এমন সাফল্য বিদ্যালয়ের জন্য গৌরবের বিষয় হয়ে উঠেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও অধ্যবসায়ের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তাদের এ কৃতিত্ব বিদ্যালয়ের সুনামকে আরও সমুন্নত করেছে। এ সাফল্যের পেছনে শিক্ষকমণ্ডলীর আন্তরিক দিকনির্দেশনা ও অভিভাবকদের অব্যাহত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছারসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তারা যেন দেশ, ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা ধারণ করে আগামী দিনেও আরও বড় সাফল্য অর্জন করতে পারে—সে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

 

জাগো সংবাদ/আরাফাত/আরিফ রুদ্র

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন