জাতীয় পুষ্টি সপ্তাহে নওগাঁয় পুষ্টি মেলা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 23 April, 2026 । 5:31 am

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নওগাঁয় পুষ্টি মেলা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। পুষ্টি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তরিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলি আকন্দ এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গোলাম মো. আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণ এবং অপুষ্টি দূরীকরণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

 

জাগো সংবাদ/আরাফাত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন