রায়পুরে ‘দাওয়াত হোটেল এন্ড বিরিয়ানি হাউজ’-এর যাত্রা শুরু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 4 May, 2026 । 7:39 pm

লক্ষ্মীপুরের রায়পুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “দাওয়াত হোটেল এন্ড বিরিয়ানি হাউজ” নামে একটি নতুন খাবারের প্রতিষ্ঠান। তাজা মাংস দিয়ে বিরিয়ানি ও কাচ্চি পরিবেশনের ব্যতিক্রমী উদ্যোগের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উদ্যোক্তাদের দাবি, রায়পুরে প্রথমবারের মতো খাসি ও গরুর মাংস সরাসরি জবাই করে তা প্রদর্শনের মাধ্যমে রান্না করে বিরিয়ানি ও কাচ্চি প্রস্তুত করা হচ্ছে। এতে ক্রেতারা তাজা মাংস ব্যবহারের বিষয়টি সরাসরি দেখতে পাচ্ছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নিয়মিতভাবে জবাইকৃত গরুর তাজা মাংস ব্যবহার করা হবে, যাতে ক্রেতাদের মানসম্মত খাবার নিশ্চিত করা যায়। উদ্বোধনের দিন থেকেই ক্রেতাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।

হোটেলটি রায়পুর উপজেলার মেইন রোডে, রেজিস্ট্রি মসজিদের সামনে অবস্থিত। উদ্যোক্তারা জানান, ভিন্নধর্মী এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় খাদ্যপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দেওয়াই তাদের লক্ষ্য।

 

জাগো সংবাদ/আরাফাত/আরিফ রুদ্র

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন