ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় এক চাঞ্চল্যকর গুলিবর্ষণের ঘটনায় চন্দ্রনাথ রথ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত ছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
প্রতিবেদনে জানা যায়, বুধবার রাতে দোহারিয়া এলাকায় চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা একাধিক রাউন্ড গুলি চালায়। ওই গাড়িতে থাকা চন্দ্রনাথ রথ গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। একই গাড়িতে থাকা বুদ্ধদেব বেরা আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বিষয়টি ঘিরে নানা প্রশ্ন উঠছে।
জাগো সংবাদ/আরাফাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 7 May, 2026 । 1:02 am