আবারও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন

মোঃ মুন্না আহম্মেদ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 7 May, 2026 । 11:31 am

নওগাঁ জেলার রানীনগর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন Raninagar Youth Organization (RYO) গভীর রাতে এক সিজার রোগীকে জরুরি ভিত্তিতে রক্তদানের মাধ্যমে আবারও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বুধবার (০৬মে ২০২৬) রাত ১১টার দিকে রানীনগর ইয়ুথ অর্গানাইজেশনের সহ-সাধারণ সম্পাদক ইউসুফ মিনা’র ফোনে জরুরি একটি কল আসে। জানা যায়, নওগাঁর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল-এ ভর্তি এক সিজার রোগীর জন্য জরুরি ভিত্তিতে B (+) রক্ত প্রয়োজন। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত রক্তের ব্যবস্থা না হলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পরতে পারে।

খবর পাওয়ার পর কোনো দেরি না করে ইউসুফ মিনা দ্রুত হাসপাতালে পৌঁছে স্বেচ্ছায় এক ব্যাগ রক্ত দান করেন। এসময় তাঁর সঙ্গে সহযোগিতার জন্য উপস্থিত ছিলেন রানীনগর ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি আব্দুল্লাহ আল মাহীদ এবং সাধারণ সম্পাদক মোঃ মুন্না আহমেদ প্রাং। তারা দুজনও ইউসুফ মিনার সঙ্গে নওগাঁ গিয়ে পুরো বিষয়টি তদারকি করেন এবং রোগীর পরিবারের পাশে দাঁড়ান। তাদের এই মানবিক উদ্যোগে রোগীর পরিবার স্বস্তি ফিরে।

স্থানীয়রা জানান, তরুণদের এমন মানবিক কাজ সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।

উল্লেখ্য, রানীনগর ইয়ুথ অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে মানবসেবা, রক্তদান ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও মানুষের প্রয়োজনে তারা সবসময় পাশে থাকবে।

 

জাগো সংবাদ/আরাফাত/মুন্না

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন