কৃষকের স্বার্থে মাঠে প্রশাসন: মান্দায় উৎসবমুখর পরিবেশে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 14 May, 2026 । 12:52 pm

নওগাঁর মান্দায় উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা খাদ্য গুদাম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারি টিপু।

উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন সংসদ সদস্য।

এসময় তিনি বর্তমান সরকারের কৃষি ও কৃষকবান্ধব নীতির প্রশংসা করে বলেন:

“প্রান্তিক কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পায় এবং কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর হয়রানির শিকার না হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। সরকারি গুদামে ধান বিক্রির মাধ্যমে কৃষকরা সরাসরি লাভবান হবেন।”

স্বচ্ছতা নিশ্চিতকরণ ধান ও চাল সংগ্রহে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।

কৃষকের স্বার্থ অ্যাপসের দ্বারা নিবন্ধনের মাধ্যমে কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উন্নত মানের চাল সরবরাহের জন্য সংশ্লিষ্ট চালকল মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী এবারের মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছতার সাথে এই প্রক্রিয়া সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

 

জাগো সংবাদ/আরাফাত/আরিফ হোসেন

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন