নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার : ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 21 May, 2026 । 10:10 pm

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা এবং ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিক-নির্দেশনায় এবং মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে ২০ মে ২০২৬ রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৩নং ওয়ার্ডের নিমাইকাশারী ব্যাংক কলোনী এলাকায় এবং ২১ মে দিবাগত রাত ২টা ৩০ মিনিটে জালকুড়ি শিকদারপুল ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়।

এসময় গ্রেফতার করা হয় শফিকুল ইসলাম প্রকাশ শফিক প্রকাশ সখি (৪০), রাশিদা খাতুন (৩৪), নূর নবী (২৫), রফিক (১৯) ও জিসান (২৩)কে। তাদের দেহ তল্লাশি করে ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম প্রকাশ শফিক প্রকাশ সখির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

জাগো সংবাদ/আরাফাত/রাকিব হোসাইন

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন