সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 22 May, 2026 । 11:33 pm

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে সোনারগাঁ থানা পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

সাব-ইন্সপেক্টর আসাদুর রহমান এর নেতৃত্বে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে সোনারগাঁ থানাধীন নয়াবাড়ী এলাকায় অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেড এর মূল ফটকের সামনে অভিযান চালানো হয়।

এসময় মোঃ তানভীর ইসলাম ওরফে পায়েল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি কাগজের শপিং ব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ৩০ পিস হালকা লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত তানভীর ইসলামের বাড়ি সোনারগাঁ উপজেলার নানাখী এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

জাগো সংবাদ/আরাফাত/রাকিব হোসাইন

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন