নারায়ণগঞ্জের বক্তাবলী আজ কাঁদছে এক নিষ্পাপ শিশুর জন্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 23 May, 2026 । 12:44 am

রামিসার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও নারায়ণগঞ্জে নির্মমতার শিকার হলো মাত্র ৬ বছরের শিশু আফসানা। অভিযোগ উঠেছে, হিরু ও সোহেল নামে দুই ব্যক্তি ২০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়।

একটা ৬ বছরের শিশু…!

যে বয়সে খেলনা নিয়ে খেলার কথা, স্কুলে যাওয়ার কথা, মায়ের কোলে ঘুমানোর কথা—সেই বয়সে তাকে সহ্য করতে হলো মানুষের রূপে থাকা পশুদের বর্বরতা।

আফসানার মা শাহানা কান্নাজড়িত কণ্ঠে জানান, তার মেয়েকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে। খবর শুনে শিশুটির বাবা ক্ষোভে অভিযুক্তদের বাড়িতে গিয়ে হামলা চালান বলেও জানা গেছে।

আজ পুরো নারায়ণগঞ্জ প্রশ্ন করছে—

আর কত আফসানা?

আর কত রামিসা?

আর কত নিষ্পাপ শিশুর জীবন নষ্ট হলে প্রশাসনের ঘুম ভাঙবে?

আমরা অবিলম্বে হিরু ও সোহেলের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এলাকার জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন মানুষের প্রতি আহ্বান—ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ান।

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করুন।

ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।

নইলে আগামীকাল হয়তো আরেকটি আফসানার নাম শুনতে হবে।

 

জাগো সংবাদ/আরাফাত/রাকিব হোসাইন

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন