নওগাঁর মান্দায় ভুয়া দলিল করে জমি খারিজের অভিযোগে দলিল লেখক ও শিক্ষক কারাগারে

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 23 May, 2026 । 10:31 pm

নওগাঁর মান্দা উপজেলায় ভুয়া দলিল তৈরি করে জমি খারিজের অভিযোগে আদালতে জামিন নিতে এসে কারাগারে গেছেন এক দলিল লেখক ও এক শিক্ষক।

শনিবার দুপুরে নওগাঁ আদালতে জামিন আবেদন করতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া দুই ব্যক্তি হলেন, মান্দা উপজেলার বুড়িদহ এলাকার মৃত ফটিক চন্দ্র দাসের ছেলে দলিল লেখক সুরজিত কুমার (৫৬)এবং মৃত সুভাষ চন্দ্র দাসের ছেলে ও নুরুল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কুমার দাস(৪৬)।

মামলা বাদি অ্যাডভোকেট মাহ্ফুজুর রহমান জানান, ভুয়া কাগজপত্র ও জাল দলিল তৈরি করে জমি খারিজের চেষ্টা করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে নওগাঁ ২ নং আমলীতের বিরচারক সালমান আহম্মেদ শুভ জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

জাগো সংবাদ/আরাফাত/আরিফ হোসেন 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন