রাণীনগরের খটেশ্বর ইউনিয়নে উন্নয়নের আশ্বাস দিলেন মেম্বার পদপ্রার্থী মোঃ আরিফ হোসেন 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 25 May, 2026 । 7:26 pm

নওগাঁ জেলার রাণীনগর উপজেলার ০১ নং খটেশ্বর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আরিফ হোসেন এলাকাবাসীর উদ্দেশ্যে এক বক্তব্যে উন্নয়ন ও জনসেবার নানা প্রতিশ্রুতি তুলে ধরেছেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার গরিব, অসহায় ও দুঃখী মানুষের পাশে থেকে কাজ করবেন।

মোঃ আরিফ হোসেন আরও জানান, সরকারের পক্ষ থেকে যে সকল অনুদান ও সহায়তা প্রদান করা হয়, সেগুলো যেন প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ পায়, সে বিষয়ে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করবো এবং কোনো ধরনের বৈষম্য ছাড়াই সবাইকে সহযোগিতা করার চেষ্টা করবো।”

এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তার এই বক্তব্যে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/মুন্না আহমেদ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন