গাংজোয়ারে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত — চেয়ারম্যান পদে আলোচনায় সামিউল ইসলাম (পারভেজ)

নওগাঁ সংবাদদাতা
প্রকাশের সময়: Monday, 25 May, 2026 । 10:12 pm

নওগাঁ সদরের চন্ডিপুর ইউনিয়নে মানবিক সহায়তা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন সামিউল ইসলাম (পারভেজ)। তিনি নওগাঁ জেলা যুবদলের সদস্য, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং জিয়া সাইবার ফোর্সের নওগাঁ জেলা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৫ মে ২০২৬) বিকাল ৫টায় নওগাঁ সদর উপজেলার ৯নং চন্ডিপুর ইউনিয়নের ৯ ও ১০নং ওয়ার্ডের গাংজোয়ার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্থানীয় জনগণ নদীভাঙন, রাস্তা ও বাঁধের বেহাল অবস্থাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এলাকাবাসীর প্রধান দাবি ছিল দ্রুত রাস্তা ও বাঁধ সংস্কার করা।

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় সামিউল ইসলাম (পারভেজ) বলেন,

“আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”

 

জাগো সংবাদ/আরাফাত/কেএইচজে

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন