কাদা পানি ছিটানোকে কেন্দ্র করে যশোরে ট্রাক চালককে রডপেটা

যশোর প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 26 May, 2026 । 5:23 pm

সামান্য কাদা পানি ছিটকে লাগার জের ধরে যশোর সদর উপজেলার বসুন্দিয়া দোলন ঘাট গেট এলাকায় এক ট্রাক চালককে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ২৬ মে দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

আহত চালকের নাম শাকিল (২২)। তিনি যশোরের ঘুনি এলাকার আব্দুল হালিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ‘রূপসা বাবলা’ নামের একটি পরিবহনের চাকা থেকে কাদা পানি ছিটকে চালক শাকিলের গায়ে লাগে। ওই গাড়ির চালকের বাড়ি প্রেমবাগ এলাকায়। কাদা লাগার বিষয়টি নিয়ে দুই চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে ৩/৪ জন অজ্ঞাতনামা যুবক লোহার রড নিয়ে শাকিলের ওপর অতর্কিত হামলা চালায়।

পরে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।এই ঘটনায় ক্ষুব্ধ আহতের পরিবার হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

 

জাগো সংবাদ/আরাফাত/এমএইচআর

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন