প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চকরিয়া পেকুয়ায় বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 6 June, 2026 । 3:09 am

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামী ১৪ জুন ২০২৬ তারিখ কক্সবাজার চকরিয়া পেকুয়া ও মাতামুহুরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের প্রস্তুতি কার্যক্রম চলছে।

আগামী ১৪ ও ১৫ জুন ২০২৬ তারিখ দুই দিন ব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলা, পেকুয়া পৌরসভা ও চকরিয়া সাফারি পার্কে বৃক্ষ রোপন এবং চকরিয়া বাসটার্মিনালে জনসভায় ভাষণ দিবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ।

আজ ৫ই জুন(শুক্রবার) মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে সরকারি নিরাপত্তা জোরদার, যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ও ভিত্তি প্রস্তাবিত কাজের স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী।

জানা গেছে, আগামী ১৪ জুন কর্মসূচি উপলক্ষে আজ সকালে ঢাকা থেকে কক্সবাজার হয়ে চকরিয়া উপজেলা ডুলাহাজারা সাফারি পার্কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির স্থান, চকরিয়া বাসটার্মিনালে জনসভার স্থান, নবগঠিত মাতামুহুরী উপজেলা উদ্বোধন , মাতামুহুরী উপজেলা কোনাখালী বটতলীতে উপজেলার প্রশাসনিক ভবন ও সরকারি বিভিন্ন স্থাপনার জায়গা পরিদর্শন , পেকুয়া পৌরসভা উদ্বোধন সাথে সরকারি বিভিন্ন স্থাপনা নির্মাণ প্রকল্পের স্থান পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন-কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল মান্নান, জেলা পুলিশ সুপার সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম,

পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর প্রেসসচিব সাংবাদিক ছফওয়ানুল করিম ও পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব বাহাদুর শাহ, চকরিয়া উপজেলা বিএনপির‌ সভাপতি আলহাজ্ব এনামুল হক, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মাতামুহুরী উপজেলার সভাপতি ইউসুফ বদরী, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইকবাল হোসাইন, চকরিয়া পেকুয়া ও মাতামহরি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ জেলা উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী মতবিনিময়ের সময় বলেন – মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন বিষয়ে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং আয়োজক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

জাগো সংবাদ/আরাফাত/এইচএম শহীদুল ইসলাম

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন