জিয়ানগরে আলোচিত গৃহবধূ হত্যা মামলার আসামী কামাল পঞ্চায়েত র‍্যাবের হাতে গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 15 June, 2026 । 5:28 pm

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চাঞ্চল্যকর গৃহবধূ নমিত রানী পাল হত্যা মামলার প্রধান আসামী কামাল পঞ্চায়েতকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর একটি দল।

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার ভাণ্ডারিয়া উপজেলার ছোট কানুয়া গ্রামের জামাল কাজির বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত হত্যাকারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী কামাল পঞ্চায়েত পিরোজপুরের জিয়ানগর উপজেলার দক্ষিণ চণ্ডীপুর গ্রামের আবু পঞ্চায়েত এর ছেলে।

গ্রেফতারকৃত আসামী কামাল পঞ্চায়েতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে ব্যাব- ৮।

এর আগে, গত (২৮ মে) জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামের রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী নমিতা রানী পালকে পুত্রবধূ বন্যা রানী পাল ও তার পরকীয়া প্রেমিক কামাল পঞ্চায়েত শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় পরদিন ২৯ মে নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র জিয়ানগরের ইন্দুরকানী থানায় বাদী হয়ে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ সময় ওই গৃহবধূ বন্যা রানী (৩২) ও তার মামা তাপস দেবনাথকে (৪৪) গ্রেপ্তার করে।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বন্যা রানী ও কামাল পঞ্চায়েতের মধ্যে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক থাকায় শাশুড়ি প্রায় সময় বাধা দিত। ঘটনার দিন অন্তরঙ্গ তাদের দেখে ফেলায় অভিযুক্তরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়।

র‌্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে থাকা কামাল পঞ্চায়েত গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সদস্যরা ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোটকানু এলাকায় অভিযান চালিয়ে সেখানে আত্মগোপনে থাকা কামাল পঞ্চায়েতকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহব্বত খান বলেন, রবিবার রাতে ভাণ্ডারিয়া উপজেলা থেকে হত্যা মামলার প্রধান আসামি কামালকে র‌্যাব-৮ সদস্যরা গ্রেপ্তার করেছেন। পরে আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে আসামি কামালকে হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/লাভলু

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন