তারাগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 20 June, 2026 । 5:13 pm

রংপুরের তারাগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের ডালিয়া ক্যানেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সানজিদা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

​পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় সানজিদা নিখোঁজ হয়। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি। সকালে স্থানীয় লোকজন ক্যানেলের ধারে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে স্বজনরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন। ​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, ঘটনার সাথে জরিতদের চিহ্নিত করতে আমাদের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন