মঠবাড়িয়ায় ৩৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 30 June, 2026 । 9:10 pm

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইমরান হাওলাদার (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার বাদুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রে’ফ’তা’রকৃত ইমরান উপজেলার উত্তর মিরুখালী গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে পিরোজপুর ডিবির এসআই আতিকুর রহমান বিশ্বাস সংগীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ইমরান হাওলাদার নামের একজনকে আটক করে পুলিশ। এসময় তার পকেট তল্লাশি করে ৩৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত ইমরানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

 

জাগো সংবাদ/আরাফাত/লাভলু

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন