১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার

মোঃ আরাফাত আলী
প্রকাশের সময়: Thursday, 2 July, 2026 । 5:20 pm

নওগাঁর আত্রাই থানায় দায়ের হওয়া একটি নারী ও শিশু নির্যাতন মামলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত মো. আতিকুর রহমান সুজা (৩৮)-কে গ্রেফতার করেছে পুলিশ।

আত্রাই থানার মামলা নং-০২, তারিখ: ০১ জুলাই ২০২৬। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি মো. আতিকুর রহমান সুজা (৩৮), পিতা: আব্দুর রাজ্জাক, গ্রাম: মহাদিঘি, থানা: আত্রাই, জেলা: নওগাঁ। মামলার পর তিনি আত্মগোপনে চলে গেলে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। পরবর্তীতে ভোররাতে রাজশাহীর বাগমারা এলাকা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে সংঘটিত যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।

এ ঘটনায় আইনানুগ পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

মোঃ আরাফাত আলী/এমএএ/জেএস

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন