পেকুয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 6 July, 2026 । 9:28 pm

কক্সবাজারের পেকুয়ায় “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ , সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে কে সামনে নিয়ে জাতীয় উন্নয়ন দিবস উপলক্ষে পেকুয়া উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে পেকুয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম নুরুল আক্তার নিলয়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রা, সুশাসন প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় উন্নয়ন কার্যক্রমে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রমিজ আহমদ, সমবায় কর্মকর্তা নুরুল আলম মিয়াজী, বদিউল রহমান উপজেলা প্রকৌশলী, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনসহ স্থায়ী গনমাধ্যম, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সমাজ প্রতিনিধিরা।

 

জাগো সংবাদ/আরাফাত/শহীদুল 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন