ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দশমিনার এইচ এম সোহেল আল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Saturday, 11 July, 2026 । 2:43 pm

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার বর্ধিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন পটুয়াখালীর দশমিনা উপজেলার সন্তান এইচ এম সোহেল আল মাহমুদ।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বর্ধিত কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এইচ এম সোহেল আল মাহমুদ বর্তমানে এলএলবি (এলএল.বি.) অধ্যয়নরত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, ডেমরা ল’ কলেজ, ঢাকার সাধারণ সম্পাদক এবং ঢাকাস্থ দশমিনা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব ফোরামের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি দশমিনা উপজেলা ছাত্রদল, দশমিনা সরকারি কলেজ ছাত্রদল এবং দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর সহকর্মীদের ভাষ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার রাজপথে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।

দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, নেতৃত্বের অভিজ্ঞতা এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় ছাত্রদলের একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচিতি গড়ে তুলেছেন এইচ এম সোহেল আল মাহমুদ।

তাঁর এ মনোনয়নে পটুয়াখালীর দশমিনা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

 

জাগো সংবাদ/আরাফাত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন