পেকুয়া শিলখালীতে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ ও ভাঙা পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম 

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 13 July, 2026 । 6:49 pm

কক্সবাজার পেকুয়া উপজেলা শিলখালীতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আজ১৩ই জুলাই সোমবার বেলা ১১ টার দিকে পেকুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শিলখালী ইউপির সহায়তায় বন্যা কবলিত পানিবন্দি ১ হাজার মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ ও বন্যা কবলিত ভাঙ্গা পেটানমাত্বর পাড়াসহ বিভিন্ন ভাঙ্গা পরিদর্শন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার- (ভূমি)এ এস এম নুরুল আক্তার নিলয়, শিলখালী ইউপির চেয়ারম্যান এম কামাল হোছাইন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন, স্থায়ী এমইউপি আবুল কালাম, আব্দুল ছামাদ , জাফর আলম ও আব্দুল আওয়াল দুলাল, হোছনে আরাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

ত্রাণ বিতরণ ও ভাঙ্গা পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন- পেকুয়ায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা ধিরে ধিরে কাজ করা হবে। পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার আরো ধিরে ধিরে বৃদ্ধি করে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি। যে সমস্ত ভাঙ্গা ভেঙে গেছে তা পানি কমে গেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

শিলখালী ইউপির প্রশাসনিক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন বলেন-উপজেলা প্রশাসন থেকে বন্যা কবলিত পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার মুড়ি ১ কেজি, চিড়া ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, ওর স্যালাইন ৪ টি, ম্যাচ ১ টি, মোমবাতি ১ টি, বেলা বিস্কুট ১ প্যাকেট সহ আরো অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে।

জাগো সংবাদ/আরাফাত/শহীদুল 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন